বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন ০৮ ইনমাস-এ রাজস্বখাতে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচী ও তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ২৪ ও ২৫ এপ্রিল ২০২৬ তারিখে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
পরীক্ষার পদসমূহ: সাব-আ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার, সায়েন্টিফিক আ্যাসিসটেন্ট-০১, সায়েন্টিফিক আ্যাসিসটেন্ট-০২, টেকনিশিয়ান-০১ এবং টেকনিশিয়ান-০২।
পরীক্ষার সময়সূচী:
২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার):
১. সাব-আ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার: সকাল ০৯:৩০ টা হতে ১০:৩০ টা পর্যন্ত।
২. সায়েন্টিফিক আ্যাসিসটেন্ট-০১: সকাল ১১:৩০ টা হতে ১২:৩০ টা পর্যন্ত।
২৫ এপ্রিল ২০২৬ (শনিবার):
১. সায়েন্টিফিক আ্যাসিসটেন্ট-০২: সকাল ০৯:৩০ টা হতে ১০:৩০ টা পর্যন্ত।
২. টেকনিশিয়ান-০১: সকাল ১১:৩০ টা হতে ১২:৩০ টা পর্যন্ত।
৩. টেকনিশিয়ান-০২: বিকাল ০৩:০০ টা হতে ০৪:০০ টা পর্যন্ত।
প্রবেশপত্র ও অন্যান্য তথ্য:
পরীক্ষার্থীদের প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএস-এর মাধ্যমে পাঠানো হয়েছে। প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করা আছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ