চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক “আর আর ড্রাইভার” এবং “জুনিয়র ষ্টোরম্যান” পদের ব্যবহারিক (ড্রাইভিং টেস্ট) ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

১. আর আর ড্রাইভার: মোট ০৯ জন প্রার্থী।
২. জুনিয়র ষ্টোরম্যান: মোট ২৪ জন প্রার্থী।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

আর আর ড্রাইভার পদের পরীক্ষা:
তারিখ: ২১ এপ্রিল ২০২৬ খ্রিঃ
সময়: সকাল ১১.০০ টা
স্থান: ব্যবহারিক (ড্রাইভিং টেস্ট) - চট্টগ্রাম বন্দর কলেজ মাঠ, মৌখিক পরীক্ষা - চবক বোর্ড রুম।

জুনিয়র ষ্টোরম্যান পদের পরীক্ষা:
তারিখ: ২২ এপ্রিল ২০২৬ খ্রিঃ
সময়: সকাল ১১.০০ টা
স্থান: চবক বোর্ড রুম।

ইন্টারভিউ কার্ড ডাউনলোড:
প্রার্থীরা আগামী ১৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (cpa.portal.gov.bd/sites/cpa.portal.gov.bd/files/files/cpa.portal.gov.bd/) থেকে আবেদনপত্রে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের বরাবরে এস.এম.এস প্রেরণ করা হবে এবং ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র:
প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে) এর মূল কপিসহ সকল সনদের মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ