দেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও ‘সিএসএস (CSS)’ তাদের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি উল্লিখিত ঠিকানায় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
✅ পদের নাম: লোন অফিসার
পদসংখ্যা: ৩০০ জন
চাকরির ধরন: নিয়মিত (স্থায়ী)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো কর্ম এলাকা
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV), ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদসহ নিচে উল্লিখিত যেকোনো একটি ঠিকানায় সকাল ৯:০০ ঘটিকার মধ্যে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার স্থান ও তারিখ:
| ক্র: | পরীক্ষার কেন্দ্র (ভেন্যু) | তারিখ |
|---|---|---|
| ১. | বরিশাল: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ রোড, কাশিপুর। | ০৭-০৩-২০২৬ |
| ২. | যশোর: সিএসএস যশোর সদর-০১ ব্রাঞ্চ ও জোনাল অফিস, চাচড়া ডালমিল, মডেল সিটি-১ গেটের বিপরীতে। | ১৩-০৩-২০২৬ |
| ৩. | চট্টগ্রাম: সিএসএস বহদ্দারহাট ব্রাঞ্চ, মণি ভিলা, রোড-১, বাড়ি-৪৮৫, ব্লক-বি, চান্দগাঁও আ/এ। | ১০-০৪-২০২৬ |
| ৪. | গাজীপুর: সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, বাড়ি-৫৯, ক্যাডেট কলেজ আ/এ, জয়দেবপুর পুলিশ লাইন। | ২৪-০৪-২০২৬ |
| ৫. | খুলনা: রেভারেন্ড পলস্ হাই স্কুল, ৮৭ এম এ বারি রোড, বানরগাতি, গল্লামারী। | ০৮-০৫-২০২৬ |
| ৬. | নরসিংদী: সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পাশে। | ২২-০৫-২০২৬ |
প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার দিন জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), এনআইডি কার্ডের কপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
সূত্রঃ প্রথম আলো-২৭-০২-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ