পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পদের নাম ও বেতন স্কেল: পরিসংখ্যান সহকারী (গ্রেড-১৪, বেতনক্রম: ১০,২০০-২৪,৬৮০/-)।
যোগদানের সময় ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সনদ।
২. ৪ (চার) সেট পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি।
৪. লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন আবেদনের প্রিন্ট কপি।
বিশেষ নির্দেশনা:
নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে দুই বছরের শিক্ষানবিশকাল অতিবাহিত করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ