নৌপরিবহন অধিদপ্তরের অধীনে সমন্বিত মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬-এর চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একইসাথে উত্তীর্ণ প্রার্থীদের জন্য চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন মেরিন একাডেমিতে ভর্তির বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

  • আপীল আবেদনের সময়সীমা: চক্ষু পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আপীল করতে পারবেন।
  • আপীল পরীক্ষার ফি: ৫০০/- (পাঁচশত) টাকা।
  • ভর্তির সময়সীমা: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ হতে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে।
  • ভর্তির পে-অর্ডার: ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা (অফেরতযোগ্য)।
  • আপীল নিষ্পত্তি: ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় নৌপরিবহন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে।

ভর্তির প্রক্রিয়া ও নির্দেশনাবলী:
উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে স্ব-স্ব একাডেমির নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় (শারীরিক বিকৃতি, তোতলামি, ডোপ টেস্ট ইত্যাদি) অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল ভর্তির জন্য বিবেচিত হবেন। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে কেউ ভর্তি হতে ব্যর্থ হলে তার আসন শূন্য ঘোষণা করা হবে। ভর্তির কার্যক্রম শুক্র ও শনিবারও চলমান থাকবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নৌপরিবহন অধিদপ্তরের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি নির্দেশিকা প্রকাশ

নৌপরিবহন অধিদপ্তরের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি নির্দেশিকা প্রকাশ

নৌপরিবহন অধিদপ্তরের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি নির্দেশিকা প্রকাশ