ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা-এর ১৪ হতে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার (Viva Voce) তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পদের নামসমূহ: সহকারী লাইব্রেরিয়ান, ওয়ার্ড মাস্টার, টেলিফোন অপারেটর, অফিস সহায়ক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটর।

মৌখিক পরীক্ষার তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ০৩ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার স্থান: ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা।

প্রার্থীদের প্রয়োজনীয় সকল মূল সনদপত্র এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ