গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক "অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক" পদে ০৩ (তিন) জন প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) অনুযায়ী কার্যকর হবে।

নিয়োগপ্রাপ্ত সকল প্রার্থীকে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

যোগদানকালে প্রার্থীদের সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ, ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মাদকাসক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) এবং পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দিতে হবে। এছাড়াও ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক সংক্রান্ত অঙ্গীকারনামা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ ০২ (দুই) বছর শিক্ষানবিসকালে নিয়োজিত থাকবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগপত্র প্রকাশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগপত্র প্রকাশ