বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ০৪টি ক্যাটাগরির ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য:
সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ মোট ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ২১ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
মৌখিক পরীক্ষার সময়সূচী:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ডাক বিভাগের নির্ধারিত ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণের অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ