রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)-এর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) এবং সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদের নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ও লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
পদের নাম:
১. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
২. সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
লিখিত পরীক্ষার সময় ও স্থান:
লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে আরপিসিএল-এর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: