ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে সংশ্লিষ্ট পদগুলোতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. গবেষণা কর্মকর্তা: ০৩ জন
২. রাজস্ব কর্মকর্তা: ০৫ জন
৩. স্বাস্থ্য কর্মকর্তা: ০২ জন
৪. সহকারী সচিব: ০১ জন
৫. গবেষণা সহকারী: ০৪ জন
৬. হিসাবরক্ষক: ০৩ জন
৭. অডিটর: ০১ জন
৮. নার্স/মেডিকেল এটেনডেন্ট: ০২ জন
যোগদানের তথ্য:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১১/০১/২০২৬ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানপত্র দাখিল না করলে উক্ত পদটি শূন্য বলে বিবেচিত হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন (দৃষ্টিশক্তি, বুকের এক্স-রে এবং রক্তের গ্রুপ) সাথে নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ