জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সম্প্রতি তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৪টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত পদগুলোতে আবেদন করতে পারবেন:

  • সহকারী পরিচালক: ০১টি
  • ইন্সট্রাক্টর (ফিশারিজ): ০১টি
  • ইন্সট্রাক্টর (কমিউনিকেটিভ ইংলিশ): ০১টি
  • ইন্সট্রাক্টর (আইসিটি): ০১টি
  • ইন্সট্রাক্টর (অটোমোবাইল): ০১টি
  • উপসহকারী প্রকৌশলী: ০১টি
  • সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট: ০১টি
  • সহকারী লাইব্রেরীয়ান: ০১টি
  • হিসাবরক্ষক: ০২টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২টি
  • অফিস সহায়ক: ০২টি

বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীদের বয়স ২৩ জুলাই ২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://nydi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা:

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ২৩ জুলাই ২০২৫ সকাল ১০.০০টা
  • আবেদনের শেষ তারিখ ও সময়: ২১ আগস্ট ২০২৫ বিকাল ০৫.০০টা

আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিভিন্ন পদের জন্য নির্ধারিত ফি ও সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা, ১১২ টাকা বা ৫৬ টাকা প্রযোজ্য। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা প্রযোজ্য।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.nydi.gov.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ