বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৯ম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষের গত ০৫ মার্চ ২০২৬ তারিখের স্মারক মোতাবেক গৃহিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১৩ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিরাপদ খাদ্য অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা সহ অন্যান্য পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বেতন স্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেড)।

যোগদান সংক্রান্ত তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০৭ জুন ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্ধারিত দপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।

অন্যান্য শর্তাবলি:
১. নিয়োগপ্রাপ্তদের ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
২. যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত উপযুক্ততার সনদপত্র (ডোপ টেস্টসহ) দাখিল করতে হবে।
৩. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।
৪. চাকরিতে যোগদানকালে স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ