বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।

মৌখিক পরীক্ষার সময় করণীয়:

  • শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
  • অভিজ্ঞতার সনদ এবং চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে।
  • আবেদনপত্রের কপি (Applicant’s Copy) এবং প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি বোর্ডে জমা দিতে হবে।
  • তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

সতর্কতা: মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শর্তের ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিভিন্ন দপ্তরের প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ