বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পদের নাম: ডিপ্লোমা নার্স (গ্রেড-১০)
পরীক্ষার তারিখ ও সময়: ২১ জুন ২০২৬ তারিখ, রবিবার সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো সাক্ষাৎকারপত্র (Interview Letter) ডাকযোগে প্রেরণ করা হবে না। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রই পরীক্ষার জন্য গণ্য হবে।
২. প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং আবেদনের কপি (Form-5A) সাথে আনতে হবে।
৩. সকল মূল সনদের পাশাপাশি এক সেট সত্যায়িত ফটোকপি ভাইভা বোর্ডে জমা দিতে হবে।
৪. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ