গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা কর্তৃক ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আয়োজিত লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচী ও প্রবেশপত্র সংগ্রহের নির্দেশনাবলী নিচে উল্লেখ করা হলো:

  • পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর
  • লিখিত পরীক্ষার তারিখ: ০৫ জুন ২০২৬, শুক্রবার
  • সময়: সকাল ১০:০০ ঘটিকা
  • স্থান: নেত্রকোণা সরকারি কলেজ এবং নেত্রকোণা সরকারি মহিলা কলেজ

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
প্রার্থীদের অনুকূলে ইতোমধ্যে প্রবেশপত্র অনলাইনে ও ডাকযোগে প্রেরণ করা হয়েছে। যদি কোনো প্রার্থী আগামী ০৩ জুন ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্র না পেয়ে থাকেন, তবে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহের জন্য ০৪ জুন ২০২৬ তারিখ অফিস সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহের প্রক্রিয়া:
ডুপ্লিকেট প্রবেশপত্র পেতে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা বরাবর আবেদন দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি