বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে গত ০৯ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: স্টোর হেল্পার (০৫টি পদ) এবং ডুবুরীসহ অন্যান্য বিভিন্ন ক্যাটাগরি।

পরীক্ষার তারিখ ও সময়: মৌখিক পরীক্ষা আগামী ১৭ জুন ২০২৬ তারিখ দুপুর ২:০০ ঘটিকা হতে শুরু হবে। তবে ডুবুরী পদের প্রার্থীদের পরীক্ষার দিন সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে।

পরীক্ষার স্থান: মৌখিক পরীক্ষা বিআইডব্লিউটিএ ভবন (৬ষ্ঠ তলা), ১৪১-১৪৩, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে। ডুবুরী পদের ব্যবহারিক পরীক্ষা বিআইডব্লিউটিএ-এর খানপুর, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজে গ্রহণ করা হবে।

প্রয়োজনীয় নির্দেশনা: প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি ও ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ