অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের রাজস্ব খাতভুক্ত ‘সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও বেতন স্কেল:
পদের নাম: সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদানের তথ্য:
নির্বাচিত প্রার্থীকে আগামী ০৪ জুন ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার পূর্বাহ্নে যুগ্মসচিব (প্রশাসন), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় প্রার্থীকে নিজ ব্যবস্থাপনায় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত সনদপত্র এবং মাদকাশক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) দাখিল করতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। যথাযথ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তির পর এই নিয়োগ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ