গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ১৩তম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে অপেক্ষমান তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

পদের নামসমূহ:
১. হিসাব রক্ষক
২. কম্পিউটার অপারেটর
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

যোগদানের তারিখ ও সময়:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্নে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে যোগদান করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। নির্ধারিত তারিখে প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পদের অপেক্ষমান তালিকা হতে নিয়োগের ফলাফল প্রকাশ