বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নির্ধারিত শর্তসাপেক্ষে প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে চাকুরিতে যোগদান করতে হবে।

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

যোগদানের শেষ তারিখ: ০১ জুন ২০২৬

যোগদানের প্রক্রিয়া: প্রার্থীকে আগামী ০১ জুন ২০২৬ তারিখের মধ্যে বিভাগীয় কমিশনার, বরিশাল বরাবর স্বহস্তে লিখিত যোগদানপত্রসহ প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সরাসরি উপস্থিত হয়ে যোগদান করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় অনলাইন আবেদনপত্র, প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। এছাড়া চাকুরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা (বন্ড) সম্পাদন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগপত্র প্রকাশ

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগপত্র প্রকাশ