গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তর 'স্পীড়বোট চালক' পদে মোট ১০ (দশ) জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করেছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৬তম গ্রেডে (৯৩০০-২২৪৯০/-) বেতন ও অন্যান্য সরকারি ভাতাদি প্রাপ্য হবেন। এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে এবং প্রথম ২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ০১.০৬.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের পূর্বাহ্নের মধ্যে পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব), সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয় লিংক রোড, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি যানবাহন অধিদপ্তরের চূড়ান্ত নিয়োগ প্রকাশ

সরকারি যানবাহন অধিদপ্তরের চূড়ান্ত নিয়োগ প্রকাশ

সরকারি যানবাহন অধিদপ্তরের চূড়ান্ত নিয়োগ প্রকাশ