ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ১৬-তম ও ১৮-তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার অপেক্ষমান তালিকা হতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ফলাফল এবং যোগদানের নির্দেশনা প্রকাশিত হয়েছে।

পদ ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২ জন
২. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ০২ জন
৩. ক্যাশ সরকার: ০১ জন
মোট মনোনীত প্রার্থী: ০৫ জন

যোগদানের তারিখ ও সময়:
মনোনীত প্রার্থীদের আগামী ২৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে যোগদানের জন্য উপস্থিত থাকতে হবে।

যোগদানের স্থান:
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রধান কার্যালয়ের প্রশাসন শাখা (কক্ষ নং- ৭০০৮, ৭ম তলা), আগারগাঁও, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় প্রার্থীদের লিখিত যোগদানপত্র, মূল প্রবেশপত্র ও অ্যাপ্লিকেন্ট কপি, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সক্ষমতা সনদ, ২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার ছাড়পত্র অবশ্যই প্রয়োজন হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল ও যোগদানের নোটিশ প্রকাশ

Live Support