চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহের পরীক্ষা আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পদের নাম ও পরীক্ষার তারিখ:
১. ইনল্যান্ড মাষ্টার ১ম শ্রেণী: ১৫/০৬/২০২৬ (দুপুর ০২:০০ টা)
২. সহকারী প্রকৌশলী (মেরিন)/ সহকারী ওয়ার্কসপ সুপারিনটেনডেন্ট (মেরিন): ১৬/০৬/২০২৬ (সকাল ১০:০০ টা)
৩. সহকারী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ): ১৭/০৬/২০২৬ (সকাল ১০:০০ টা)
পরীক্ষার স্থান: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বোর্ড রুম।
প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত তথ্য:
১ নং ক্রমিকের পদের জন্য প্রার্থীরা পূর্বের ইস্যুকৃত প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ২ ও ৩ নং ক্রমিকের প্রার্থীগণ আগামী ১১/০৬/২০২৬ তারিখ হতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট থেকে রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন।
প্রয়োজনীয় নির্দেশনা:
পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। প্রার্থীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ