নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে (Netrokona University Job Circular 2026) শিক্ষক ও কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
শিক্ষক পদসমূহ:
| পদের নাম ও গ্রেড | বিভাগ | পদ সংখ্যা |
| সহযোগী অধ্যাপক (গ্রেড-৪) | আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ | ১ জন |
| তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ | ১ জন | |
| সহকারী অধ্যাপক (গ্রেড-৬) | আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ | ১ জন |
| উন্নয়ন অধ্যয়ন বিভাগ | ১ জন | |
| প্রভাষক (গ্রেড-৯) | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ | ১ জন |
কর্মকর্তা পদসমূহ:
| পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা |
| পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) (গ্রেড-৩) | ১ জন |
| উপ-পরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড ৫) | ১ জন |
| সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (গ্রেড ৯) | ১ জন |
১. আবেদনের সময়সীমা: আবেদনপত্র আগামী ০৯ জুন ২০২৬ তারিখ থেকে ২৯ জুন ২০২৬ তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে পৌঁছাতে হবে।
২. আবেদন পাঠানোর ঠিকানা: ডাকযোগে বা সশরীরে "রেজিস্ট্রার দপ্তর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা-২৪০০" ঠিকানায় পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. বিস্তারিত তথ্য ও ফর্ম: আবেদনের শর্তাবলিসহ বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://neu.ac.bd/recruitment-19) পাওয়া যাবে।
৪. অনলাইন ফর্ম পূরণ: প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংকে গিয়ে অনলাইন আবেদন ফর্ম অবশ্যই পূরণ করতে হবে। অনলাইনে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ না হলে প্রার্থীর প্রবেশপত্র প্রেরণ করা হবে না।
৫. বিশেষ দ্রষ্টব্য: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং উপ-পরিচালক (অর্থ ও হিসাব) পদে যারা পূর্বে (স্মারক নং: ২৩.৪১১/ ০৬ মার্চ ২০২৫ এবং ২৩.৩৭, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে) আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
সূত্রঃ প্রথম আলো-০৯-০৬-২০২৬ তারিখ