বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ২২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম: অফিস সহায়ক, হিসাব সহকারী ও সহকারী স্টোর কিপার।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৫ জুন এবং ১৬ জুন ২০২৬; বেলা ২:৩০ মিনিটে।
পরীক্ষার স্থান: প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, ২৫ নিউ ইস্কাটন, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অনলাইনে দাখিলকৃত আবেদনের কপি, প্রবেশপত্র, এনআইডি এবং সকল মূল সনদপত্র সাথে আনতে হবে। এছাড়া প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ২ কপি রঙিন ছবি এবং সকল প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট অনুলিপি জমা দিতে হবে।
সতর্কতা: উল্লিখিত কাগজপত্র ব্যতিত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ