বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর সহকারী ব্যবস্থাপক পদের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ প্যানেল হতে সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।

পদের নামসমূহ: সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল), সহকারী ব্যবস্থাপক (ইলেক্ট্রিক্যাল) এবং সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল)।

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়: ১৬ জুন ২০২৬ খ্রি. তারিখ, মঙ্গলবার অফিস চলাকালীন সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।

পরীক্ষার স্থান: পেট্রোবাংলার মেডিক্যাল ডিপার্টমেন্ট (উপমহাব্যবস্থাপক-চিকিৎসা), পেট্রোবাংলা।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রার্থীদের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাসমূহ (CBC, Blood grouping, HIV, HBsAg, Chest X-ray, Urine for dope test ইত্যাদি) সম্পন্ন করে রিপোর্টসমূহ জমা দিতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে।
৩. স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পেট্রোবাংলার সহকারী ব্যবস্থাপক পদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশ

পেট্রোবাংলার সহকারী ব্যবস্থাপক পদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশ

Live Support