স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটের পাসপোর্ট ও ভিসা উইং-এ জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সকল মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ দপ্তরে কর্মরত যোগ্য ও আগ্রহী কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা: কাউন্সেলর (উপসচিব) এবং প্রথম সচিব (সুনির্দিষ্ট পদ সংখ্যা উল্লেখ নেই)।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
১. আবেদনকারীকে অবশ্যই স্থায়ী সরকারি কর্মকর্তা হতে হবে।
২. চাকরির অবশিষ্ট মেয়াদ ৪ বছরের কম হলে আবেদন করা যাবে না।
৩. ইতঃপূর্বে বিদেশে চাকরি শেষ করে দেশে ফেরার ৩ বছরের মধ্যে পুনরায় আবেদন করা যাবে না।
৪. ১ জানুয়ারি ১৯৯2 সালের পর জন্মগ্রহণকারী সন্তানদের ক্ষেত্রে ২ জনের অধিক সন্তান থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ‘জীবন বৃত্তান্ত ছক’ পূরণ করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ২ কপি সত্যায়িত ছবিসহ আবেদন করতে হবে। আবেদনপত্রটি সরাসরি ‘সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ বরাবর পাঠাতে হবে। লিখিত আবেদনপত্রটি নির্দিষ্ট সময়ের মধ্যে উপসচিব (মিশন শাখা), কক্ষ নং- ২১৬, ভবন নং- ০৮ এ পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ জুন, ২০২৬ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Live Support