জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষে অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী মোট ৪ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে।

নির্বাচিত পদের বিবরণ:
১. হিসাবরক্ষক কাম-কোষাধ্যক্ষ (১৩তম গ্রেড)
২. ১৪তম গ্রেডের পদ
৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড)
৪. বার্তাবাহক (২০তম গ্রেড)

গুরুত্বপূর্ণ শর্তাবলী ও তথ্য:
১. প্রার্থীদের দাখিলকৃত সকল সনদ, তথ্য ও ডকুমেন্টস যাচাইয়ের পর নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
২. যদি কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য প্রদান করেন কিংবা জালিয়াতির আশ্রয় নেন, তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
৩. সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত (পুলিশ ভেরিফিকেশন) যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
৪. এই নির্বাচন প্রার্থীর চাকরি প্রাপ্তির চূড়ান্ত নিশ্চয়তা প্রদান করে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) বিভিন্ন পদের ফলাফল প্রকাশ