নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি (বরিশাল, রংপুর, পাবনা এবং সিলেট) এর একটি পদের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

পদের নাম: উর্ধতন প্রকৌশলী প্রশিক্ষক (গ্রেড-৪)

স্থগিত পরীক্ষার তারিখ: ০৪ জুন ২০২৬

পরীক্ষার তথ্য: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অনিবার্য কারণবশত ৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমির মৌখিক পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ প্রকাশ