কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-এর বিভিন্ন পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: চিকিৎসা কর্মকর্তা
পরীক্ষার তারিখ: ১৩/০৬/২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা
পরীক্ষার স্থান: পদ্মা, মেঘনা ও যমুনা হল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য:
আবেদনকারী প্রার্থীগণ টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট (http://cpgcbl.teletalk.com.bd) হতে নিজ নিজ ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাবলি যথাযথভাবে অনুসরণ করে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ