বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে গত ০৯/০৫/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার স্থান: বাছাই কমিটির আহবায়ক সদস্য (পরিকল্পনা ও পরিচালন) এর দপ্তর, ৬ষ্ঠ তলা, বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। তবে ডুবুরী পদের ব্যবহারিক পরীক্ষা ড্রেজার বেইজ, বিআইডব্লিউটিএ, খানপুর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৭/০৬/২০২৬ তারিখ থেকে পদের নাম অনুযায়ী নির্ধারিত সময়সূচী ও শিফট মোতাবেক পরীক্ষা শুরু হবে।

প্রয়োজনীয় নির্দেশনা ও কাগজপত্র:
১. প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে; মৌখিক পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র দেওয়া হবে না।
২. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৩. সকল কাগজপত্রের ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
৪. ডুবুরী পদের প্রার্থীদের পরীক্ষার দিন সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) এর দপ্তরে উপস্থিত হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ