তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের “ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে।

এই পদে অনলাইনে আবেদনকারী ১৪৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে:

পরীক্ষার তারিখ ও সময়: ২৯ জুন ২০২৬, সোমবার, সকাল ১১:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত।

পরীক্ষা কেন্দ্র: মাল্টিপারপাস হলরুম, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রবেশপত্র: পরীক্ষার্থীদেরকে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

লিখিত পরীক্ষা ২০০ নম্বরের হবে (বাংলা-৫০, ইংরেজী-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা-৬০) এবং সময়কাল ৪ ঘন্টা। পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের ১০.০৬.২০২৬ তারিখের মধ্যে পরিচালক, ইউনিট-১৯, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ