বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর (biwta exam date 2026) বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
পদের নাম: সহকারী পরিকল্পনাবিদ, সিনিয়র স্টোর কিপার এবং স্টোর কিপার।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৪/০৬/২০২৬ এবং ১৫/০৬/২০২৬ তারিখে পদভেদে দুপুর ২:০০ ঘটিকা ও বিকাল ৩:০০ ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার স্থান: বাছাই কমিটির আহবায়ক (সদস্য অর্থ)-এর দপ্তর, ৬ষ্ঠ তলা, বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় তথ্য: প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে। পরীক্ষার সময় সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ১ সেট ফটোকপি ও ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ